September 23, 2026, 4:33 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় ৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবস্থিত মরগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

বাল্টিমোর পুলিশ বিভাগ সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানায়, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ জায়গাটি ত্যাগ করে শিক্ষার্থীদের আশ্রয়ে যেতে বলেছি আমরা।

পুলিশের মুখপাত্র ভেরনন ডেভিস স্থানীয় সংবাদমাধ্যম বাল্টিমোর ব্যানারকে বলেছেন, ‘বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি। তবে সংকটাপন্ন মনে হচ্ছে না।’

অস্ত্রধারীকে এখনও আটক করা সম্ভব না হলেও অভিযান চলছে নিরাপত্তা বাহিনীর। ঘটনাস্থলে পুলিশের একটি হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।

১৮৬৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী রয়েছে ৯ হাজারের মতো। যুক্তরাষ্ট্রে প্রায়শই বিশ্ববিদ্যালয়, সুপার ও রেস্তোরাঁসহ বিভিন্ন জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটছে। এতে বাড়ছে প্রাণহানি। ফলে বন্দুক আইন আরও কঠোর করার দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল। সূত্র: এপি, সিএনএন

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page