October 8, 2026, 2:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সাগরের তলদেশে খুজে পেলো ‘সোনার ডিম’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘সোনার ডিমের’ মতোই একটি বস্তুর সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তা-ও আবার সাগরের তলদেশে। তবে সেটি আসলে কী, তা এখনো নিশ্চিত করে কেউ জানেন না।

রহস্যময় ওই বস্তু পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সাগরের প্রায় সাড়ে ৩ হাজার মিটার (সাড়ে ৩ কিলোমিটার) নিচে। গত ৩০ আগস্ট সাগরের তলদেশের জীবজগৎ নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীদের নজরে পড়ে বস্তুটি। সোনালি রঙের ডিম্বাকৃতির এ বস্তুর ব্যাস ৪ ইঞ্চি। এর গোড়ার দিকে একটি ছোট ফাটল রয়েছে।

‘ডিমটির’ সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। তারা জানিয়েছে, সাগরের তলদেশে বস্তুটির দিকে যখন ক্যামেরা নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এটির পরিচয় শনাক্ত করতে গিয়ে বিজ্ঞানীরা ধন্দে পড়ে গিয়েছিলেন। প্রথমে মনে হচ্ছিল, সেটি কোনো মৃত স্পঞ্জ বা কোরাল। বস্তুটি যেন রূপকথার গল্পের মতোই কোনো কিছু। তাই এটির নাম দেওয়া হয়েছে ‘সোনার ডিম’।

এদিকে বস্তুটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলছে গুঞ্জন। অনেকে বলছেন, এটি হয়তো ভিনদেশি কোনো প্রাণীর ডিম! এটি আসলেই কী, তা জানতে কম চেষ্টা চালাচ্ছেন না বিজ্ঞানীরাও। সেটি সাগরের তলদেশ থেকে জাহাজের ল্যাবরেটরিতে তুলে এনেছেন তাঁরা। তবে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরও এর উৎপত্তি সম্পর্কে ধোঁয়াশায় থাকার কথা জানিয়েছে এনওএএ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



Our Like Page