November 1, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না : ডিএমপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশ পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভিসা নীতি নিয়ে গতকাল আমরা যে নিউজটা দেখেছি সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। তারা বলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে তারা ভিসা নীতি প্রয়োগ করেছে সেই তালিকা কিন্তু আমরা পাইনি।
তিনি বলেন, এখানে অবসরপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য থাকতে পারেন, আবার অন্য কোনো বাহিনীর সদস্যও থাকতে পারেন। অথবা দায়িত্বে থাকা পুলিশ অফিসার বা অন্য কোনো বাহিনীর সদস্যও হতে পারেন। যাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা দুই লাখের বেশি। এই সদস্যদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে যেতে চায় আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু সদস্য হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের ওপর এই ভিসা নীতির কোনো প্রভাব পড়বে না।
ডিসি মিডিয়া বলেন, পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, সেই কাজের ওপরও কোনো প্রভাব পড়বে না যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে। পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করছে। পুলিশ আগেও এভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। এই ভিসা নীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে বিশ্বাস করি।
অবাধ সুষ্ঠু নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির সম্পর্কে ডিএমপির মুখপাত্র বলেন, আমরা তো আইনের মধ্যে থেকেই কাজ করি। আগামী নির্বাচনে আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীর লোকজনও থাকবে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনে যে দায়িত্ব পালন করতে আমাদের বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে ভিসা নীতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page