March 28, 2026, 11:50 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের দল এগিয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেটে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। ভোটাভুটি শেষে এখন চলছে গণণা। এর মধ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের কিছু আসনের ফলাফলও চলে এসেছে। আর এতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নির্বাচনের ফলাফলে পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

সংবাদমাধ্যম সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ১১৫টি আসনের ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে বাইডেনের ডেমোক্র্যাটসরা পেয়েছে ৩৪টি আসন। আর ট্রাম্পের রিপাবলিকানরা পেয়েছে ৮১টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।

অন্যদিকে, উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে।

সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটসরা সিনেটের ৩৬টি আসন এবং রিপাবলিকানরা সমান ৩৬টি আসন পেয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন। সেই প্রথা অনুযায়ী মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন ও সিনেটের ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্র্যাটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page