October 27, 2026, 7:46 pm
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের মেমফিসে ব্লক পার্টিতে গুলির ঘটনায় ২জন নিহত ; আহত ৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   যুক্তরাষ্ট্রের মেমফিস নগরীতে শনিবার ব্লক পার্টিতে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মেমফিস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক এবং তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এরআগে এক্সে দেওয়া বার্তায় পুলিশ বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি অননুমোদিত ব্লক পার্টিতে এ গুলির ঘটনা ঘটে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক অংশ নিয়েছিল।
যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। ফলে দেশটিতে বন্দুক সহিংসতা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দেশটিতে গত বছর ৬৫৬টি বন্দুক হামলার ঘটনা ঘটে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page