October 1, 2026, 9:40 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ৩৫০ কোটি টাকার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করলো ইয়েমেনের হুথিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগেও যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছিল হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, ইসরায়েলের পক্ষে ইয়েমেন উপকূলে নজরদারি ও ও গুপ্তচরবৃত্তি করছিল যুক্তরাষ্ট্রের ড্রোনটি। সেটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইয়েমেন উপকূলে মার্কিন সামরিক বহিনীর একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরা।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুথি বিদ্রোহীরা। এছাড়াও দেশটির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তারা।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষে অবস্থান নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। তবে সেগুলোর বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী।

২০০৭ সালে মার্কিন সামরিক বাহিনীর বহরে যুক্ত হয় অত্যাধুনিক রিপার ড্রোন। এগুলোর একেকটির দাম প্রায় ৩ কোটি ২০ লাখ ডলার (৩৫৩ কোটি ২৫ লাখ টাকা প্রায়)।

নির্মাতা সংস্থা জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেমসের তথ্যমতে, ড্রোনটি ঘণ্টায় সর্বোচ্চ ২৭৫ মাইল (৪৪২ কিলোমিটার) বেগে একটানা ৩৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার চালানোর সক্ষমতা রয়েছে এমকিউ-৯ ড্রোনের।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page