October 10, 2026, 8:19 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ইঁদুর নির্মূলে কর্মকর্তা নিয়োগ ; বেতন বছরে ১ কোটি ৬৫ লাখ টাকা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ইঁদুরের উপদ্রব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ইঁদুর নির্মূলে কর্মকর্তা নিয়োগ করার ঘোষণা দিয়েছিল শহর কর্তৃপক্ষ। অবশেষে ‘ইঁদুর জার’ নামের ওই পদে দীর্ঘ প্রতীক্ষিত নিয়োগ সম্পন্ন করেছে নিউইয়র্ক সিটি।

বছরে ১ লাখ ৫৫ হাজার মার্কিন ডলার বেতনে ওই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক শহরে ইঁদুর নির্মূলে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাথলিন কোরাডি। তিনি শহরের ‘ডিরেক্টর অব রডেন্ট মিটিগেশন’ বা ইঁদুর প্রশমনের পরিচালক হবেন বলে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বুধবার বলেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত ক্যাথলিন কোরাডি এর আগে শিক্ষা বিভাগের ইঁদুর হ্রাস প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন।

ব্লুমবার্গ বলছে, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বরাবরই ইঁদুর নিধনের পক্ষে। গত বছরের ডিসেম্বরের শুরুতে তিনি বলেছিলেন, শহরের ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি লোক খুঁজছেন এবং এই কাজে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বছরে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বেতন দেওয়া হবে।

অবশেষে ক্যাথলিন কোরাডি এই পদে নিয়োগ পেয়েছেন এবং তিনি বছরে ১ লাখ ৫৫ হাজার মার্কিন ডলার আয় করবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার ২৪৯ টাকা।

ক্যাথলিন কোরাডির নিয়োগ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘আমি মনে করি, ইঁদুরের বিরুদ্ধে লড়াই করার কাজে এই বেতন যথেষ্ট নয়।’

অবশ্য নতুন পদে কোরাডি যে বেতন পাচ্ছেন তা নিউইয়র্ক শহরের একজন কর্মকর্তার জন্য বেশ সামান্য। কারণ নিউইয়র্কের মেয়রের যোগাযোগ পরিচালক বছরে ২ লাখ ১১ হাজার মার্কিন ডলার আয় করে থাকেন।

মজার বিষয় হচ্ছে, এই চাকরির বিজ্ঞাপনটি দেখার পর কোরাডির সেটি সত্য বলেই মনে হয়নি। ক্যাথলিন কোরাডির ভাষ্য ছিল, ‘যখন আমি প্রথম এই চাকরির বিজ্ঞাপনটি দেখি, তখন আমি নিশ্চিত ছিলাম না যে এটি মিথ্যা কোনও বিজ্ঞপ্তি কিনা।’

শিক্ষা বিভাগের ইঁদুর হ্রাস প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার সময় প্রায় ৭০ শতাংশ স্কুলে কোরাডি বেশ ভালো ফল এনে দিয়েছিলেন। পরে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মেয়র এরিক অ্যাডামসকে ফোন করেন তিনি। এডামসের ভাষায়, ‘এই চাকরির বিজ্ঞপ্তিটি যেন তার জন্যই দেওয়া হয়েছিল।’

ব্লুমবার্গ বলছে, ‘ইঁদুর জার’ হিসেবে নিয়োগ পাওয়ার পর কোরাডি এখন নিউইয়র্ক শহরের এজেন্সি, কমিউনিটি গ্রুপ এবং প্রাইভেট-সেক্টরের কোম্পানিগুলোতে ইঁদুর নির্মূল সংক্রান্ত কাজে সমন্বয় সাধন করবেন।

এছাড়া ইঁদুর প্রশমিত করার কাজে ‘সবচেয়ে কার্যকর কৌশল’ খুঁজে বের করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page