October 2, 2026, 1:57 pm
শিরোনামঃ
দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে জাহাজ থেকে ৪ বাংলাদেশি ক্রু নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজের চারজন ক্রু’র কোনো খোঁজ মিলছে না। এই ক্রুরা সবাই বাংলাদেশের নাগরিক।

সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চীলয় অঙ্গরাজ্য লুইজিয়ানার বেলে চেস এলাকার মিসিসিপি অংশে নিখোঁজ হন এই চারজন। বাংলাদেশি জাহাজ প্রস্তুতকারক কোম্পানি মেঘনা অ্যাডভেঞ্চারের তৈরি সেই জাহাজটিতে বাংলাদেশের পতাকাও ছিল।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী ইউএসসিজি জানিয়েছে, জাহাজটিতে মোট ক্রু ছিলেন ১৫ জন। নিয়ম অনুযায়ী প্রতিদিন বেলা ১১ টায় জাহাজের মাস্টার বা ক্যাপ্টেনের কাছে ক্রুদের হাজিরা দিতে হয়। কিন্তু সোমবারের হাজিরায় জাহাজের অন্যান্য ক্রুরা উপস্থিত থাকলেও এই চারজনের দেখা মেলেনি।

জাহাজের কোথাও তাদের সন্ধান না মেলায় অবশেষে ইউএসজিসির সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ। সেই অনুযায়ী হেলিকপ্টার ও ছোটো নৌকায় বেল চেস ও তার আশপাশের এলাকায় টানা ১৫ ঘণ্টা অনুসন্ধান চালায় ইউএসজিসি। কিন্তু তাদের খোঁজ আর পাওয়া যায়নি।

নিখোঁজ এই চারজনের নাম প্রকাশ করেনি ইউএসজিসি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ এবং ৪৭ বছর।  সূত্র : ফক্স নিউজ

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page