September 8, 2026, 3:57 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে তুষারঝড় : মৃতের সংখ্যা বেড়ে ৬৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে বইছে তীব্র শীতকালীন তুষারঝড়। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে রাস্তা-ঘাট বন্ধ হওয়ার পাশাপাশি উদ্ধার কর্যক্রমও ব্যহত হচ্ছে। বুধবার (২৮ ডিসেম্বর) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এবারের তুষারপাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিউইয়র্কের বাফেলো শহর। সেখানে নতুন করে আরও সাত জনের মৃতের খবর নিশ্চিত করা হয়েছে।

শহরের মেয়র বাইরন ব্রাউন বলেন, গত পঞ্চাশ বছরে এমন খারাপ পরিস্থিতি দেখা যায়নি।

গতকাল (২৭ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছেন অন্তত ২৭ জন। এই কাউন্টিতে বাফেলোও শহর অন্তর্ভুক্ত।

পশ্চিম নিউইয়র্কের কয়েকটি এলাকায় ৪৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে সড়কে বহু যানবাহন আটকা পড়েছে। বড়দিনের ছুটির মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা।

এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলানকারজ সংবাদ সম্মেলনে বলেন, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তুষারঝড়ের কারণে। ফলে এখনো স্বাভাবিক হয়নি দেশটির বিমান চলাচল। অসংখ্য ফ্লাইট বাতিল হওয়ায় পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই।

পোলানকারজ বলেন, ১৯৭৭ সালের তুষারপাতের চেয়ে পরিস্থিতি অনেক খারাপ।

বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়- ঠাণ্ডায় মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

তুষার ঝড়ের তীব্র প্রভাব পড়েছে পাশের দেশ কানাডাতেও। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য লাগোয়া কানাডার বিভিন্ন অংশেও হয়েছে ভারি তুষারপাত। ঝড়ের কারণে কানাডার কিউবেক ও ওন্টারিও প্রদেশের জনজীবনও স্থবির হয়ে পড়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page