September 8, 2026, 9:30 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলিতে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের আবারও গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। শনিবার (২৩ সেপ্টেম্বর) আটলান্টার ওয়েস্ট এন্ড মলে ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এভান্স স্ট্রিটে গোলাগুলির খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। এর মধ্যে দুজন তখনই মারা গিয়েছিলেন। আরেকজনকে গ্রান্ডি মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় কেবল গুলিবিদ্ধ তিনজনই জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের বয়স ১৭ বছর, একজনের বয়স বিশের ঘরে এবং আরেকজন চল্লিশের কাছাকাছি।

তদন্তকারীরা জানিয়েছেন, তিনজনের মধ্যে এক ব্যক্তি অন্য দুজনের দিকে এগিয়ে গিয়ে গুলি চালাতে শুরু করেন। তাদের মধ্যে একজন পাল্টা গুলি চালিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাই পুলিশের বিশ্বাস, সেখানে কী হয়েছিল তা এরই মধ্যে জানতে পেরেছে তারা। তবে বন্দুকধারীদের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুকহামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে প্রাণঘাতী হামলার খবর পাওয়া যায়।

গত সপ্তাহে শিকাগোতে একই পরিবারের মা, বাবা, দুই সন্তান এবং তাদের পোষা তিনটি কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে। শহরতলীর একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার আগে গত আগস্টে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার জ্যাকসনভাইলে এক শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নিহত হন তিন কৃষ্ণাঙ্গ।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page