September 8, 2026, 3:37 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। শহরের কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে সিএনএন’কে এ তথ্য জানিয়েছেন। কাউন্সিলর বলেছেন, তিনি এই তথ্য একজন নগর প্রশাসকের টেক্সট মেসেজ থেকে জানতে পেরেছেন।

বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টননের একটি বোলিং অ্যালে, একটি রেস্টুরেন্ট এবং ওয়ালমার্টের একটি বিতরণকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

সিএনএন এর আগে জানিয়েছিল, হামলায় ১৬ জন নিহত এবং আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

পুলিশ বলছে, হামলাধারী এখনো পলাতক। তারা এটিকে একটি সক্রিয় ‘শ্যুটার সিচুয়েশন’ হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বন্দুকহামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

ভিডিওতে দেখা যায়, বন্দুকহামলার পর আতঙ্কিত মানুষজন রাস্তায় ছোটাছুটি করছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page