April 12, 2026, 9:25 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলিতে  ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইভেল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সকালে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা করছে পুলিশ।

লুইভেল পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ কর্মকর্তারা প্রথম ইস্ট মেইন এর ৩০০ ব্লকে গোলাগুলির খবর পান ও তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাল্টা গুলি চালায় ও বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। গোলাগুলি থামার পর পুলিশ গুলিবিদ্ধ বন্দুকধারীকে ‍মৃত অবস্থায় দেখতে পায়। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানান ডেপুটি পুলিশ চিফ পল হামফ্রে। তাদের মধ্যে একজনের অস্ত্রোপচার করা হয়েছে ও তার অবস্থা গুরুতর।

গোলাগুলির খবর প্রকাশের পর এফবিআইর পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের এজেন্টরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, গোলাগুলিতে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি ও অন্য এক বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন।

গভর্নর বেসিয়ার প্রচার শিবিরের কার্যক্রম ওই ভবন থেকেই হয় ও তিনি নিজেও ওল্ড ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক। সূত্র: বিবিসি

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page