March 9, 2026, 7:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে মসজিদ থেকে বের হওয়া মুসল্লির গায়ে আগুন দিল নাস্তিক ; অবশেষে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের বার্মিংহ্যামে মুসুল্লির গায়ে আগুন দেওয়ার ঘটনায় এক দুস্কৃতকারী নাস্তিককে আটক করেছে পুলিশ। গত সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার পর ৭০ বছর বয়সী এক মুসুল্লিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় অভিযুক্ত ব্যক্তি।

মঙ্গলবার (২১ মার্চ) অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করতে সমর্থ হয় পুলিশ। এ ঘটনার আসল কারণ খুঁজে বের করতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন ব্রিটিশ কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, হামলার শিকার ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ সোমবার মাগরিবের নামাজের পর বার্মিংহ্যামের এজবাস্টনে নিজ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় এক ব্যক্তি তার পথরোধ করে। প্রথমে অভিযুক্ত হামলাকারী তার গায়ে কিছু একটা ছিটিয়ে দেন। এরপর তার জ্যাকেটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগুনে ওই বৃদ্ধের মুখমণ্ডল পুড়ে গেছে। তবে তিনি গুরুতর আহত হননি।

অভিযুক্ত হামলাকারীকে পুলিশ ডুডলে রোড থেকে আটক করে। ওই রাস্তাটির কাছেই বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটে।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট রিচার্ড নর্থ হামলার ব্যাপারে বলেছেন, ‘কী ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কে কে জড়িত সেটি খুঁজে বের করতে আমাদের অফিসাররা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। আমরা হামলাকারীর উদ্দেশ্য সম্পর্ক জানতে চেষ্টা করছি। এর বেশি কিছু আপাতত বলতে পারব না।’

এমন ন্যাক্কারজনক ঘটনার পর যৌথ বিবৃতি দিয়েছেন এজবাস্টন শহরের কাউন্সিল লিডার ইয়ান ওয়ার্ড, কমিউনিটি সেফটির কেবিনেট সদস্য জন কটন এবং ওয়ার্ড কাউন্সিলর শ্যারন থম্পসন এবং মার্কাস বার্নাসকোনি। তারা এ হামলাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ওই এলাকায় বসবাসরত মুসলিমদের সবসময় সহায়তা করার আশ্বাস দিয়েছেন তারা। সূত্র: মিডেল ইস্ট আই

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page