March 31, 2026, 9:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে মিসৌরি রাজ্যের স্কুলে ঢুকে বন্দুক হামলায় ১০ জন হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার (২৪ অক্টোবর) সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস উচ্চ বিদ্যালয়ে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন কিশোরী।

স্কুল কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারীকে দ্রুত আটকাতে সক্ষম হয়েছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর। সে ওই স্কুলের সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে হামলাকারীও নিহত হয়।

পুলিশ জানিয়েছে, ফোন পেয়ে ৪ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছায় পুলিশ। বন্দুকধারীকে খুঁজে পেতে তাদের ৮ মিনিট সময় লাগে। দুই মিনিটের ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ব্যক্তি মারা যায়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও পুলিশ বলছে, আহত অবস্থায় হাসপাতালে নিলে মারা যান ৬১ বছরের এক নারী এবং ১৬ বছরের এক কিশোরী ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশের বরাতে সিএনএন জানায়, এ হামলায় আরও ৭ কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কারও গুলি লেগেছে, কেউ ভয়ে ভবনের জানালা দিয়ে লাফ দিলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। ১ জনের পায়ের গোড়ালি ভেঙে গেছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত আছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page