September 8, 2026, 7:15 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র-জার্মানি-ব্রিটেনকে নিজের চরকায় তেল দিতে বলল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেনকে সেসব দেশের আন্দোলনরত স্বাস্থ্য ও রেলকর্মীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এসব দেশের সরকারকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘আপনারাতো ইরানের নারীদের বিষয়ে নানা মিথ্যাচার করছেন এবং হস্তক্ষেপমূলক বক্তব্য দিচ্ছেন। কিন্তু আপনাদের উচিত এসব বাদ দিয়ে নিজ দেশের শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করা, তাদের অধিকার বাস্তবায়ন করা এবং উদ্বেগজনক পরিস্থিতির সুরাহা করা।’

গত বুধবার আমেরিকার পাঁচটি অঙ্গরাজ্যে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ধর্মঘট পালন করেছেন। কাজের তুলনায় কম বেতন দেওয়ায় তারা প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে বেতন-ভাতা বাড়ানোর দাবি তুলেছেন।

এছাড়া জার্মানিতেও গত সোমবার হাজার হাজার চিকিৎসক তাদের ক্লিনিক বন্ধ করে বিক্ষোভ করেছেন। তারাও তাদের অধিকার বাস্তবায়নের দাবি জানিয়েছেন। সোমবার ব্রিটেনের রেল বিভাগের ১৬টি কোম্পানির চালকরা ধর্মঘট করেছেন। সরকার তাদের অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন।

এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তিন দেশকে নিজেদের শ্রমিক-কর্মচারীদের অধিকার বাস্তবায়নে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। তার মতে, অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজেদের চরকায় তেল দেওয়া উচিত।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page