September 7, 2026, 3:14 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র থেকে কানাডা সফরে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কানাডা সফরে গেছেন। যুক্তরাষ্ট্র থেকে কানাডা সফরে আছেন তিনি। এর আগে ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে রওনা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার ২৩ অক্টোবর কানাডার রাজধানী অটোয়ায়ে সেনাপ্রধান ওয়াকার উজ-জামান কানাডার উপ-সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল ষ্টিফেন আর. কেলসের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া একইদিনে তিনি কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস চেয়ারপার্সন সালমা জাহিদ এমপির সাথেও সাক্ষাৎ করেন।

আইএসপিআর সূত্রে জানা গেছে, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

জেনারেল ওয়াকার-উজ-জামানের সফরটি দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও সম্প্রসারিত করার এবং বিশেষ করে ছাত্র ভিসা সুবিধা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করার সম্ভাবনা সৃষ্টি করেছে।

এ সময় কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল এস এম আসাদুল হক ও মেজর মো. শোয়েব রিফাত আউমি উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page