November 9, 2026, 1:32 pm
শিরোনামঃ
৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ মানিকগঞ্জে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩৯ বাংলাদেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছানোর পর ব্র্যাক তাদের তাৎক্ষণিক সহায়তা ও পরিবহনের ব্যবস্থা করে। এ নিয়ে ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা ২২০-এর বেশি হয়েছে।

চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ জনকে এবং ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে অন্তত ৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এবার ফেরত আসা ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন বিএমইটি’র ছাড়পত্র নিয়ে ব্রাজিল যান এবং সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকি পাঁচজনের দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

বিমানবন্দর সূত্র জানায়, এ বছরের অন্য সময়গুলোতে ফেরত আসা বাংলাদেশিদের হাতে-পায়ে শেকল বেঁধে পাঠানো হলেও এবারকার ফ্লাইটে সেই ব্যবস্থা ছিল না।

ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জনই নোয়াখালীর বাসিন্দা। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন। এ ছাড়া চলতি বছর এর আগেই ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page