April 5, 2026, 11:07 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র সফর শেষে ইউক্রেনে ফিরেছেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফর শেষে ইউক্রেনে ফিরেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউ ইয়র্ক টাইম্‌স।

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সের্গেই নাইকিফোরভ জানান, জেলেনস্কি দেশে ফিরে এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড হয়ে দেশে ফেরেন তিনি। ফেরার পথে জেলেনস্কি পোল্যান্ডে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছিলেন।

এই যাত্রাবিরতির সময় তিনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দেখা করেন। পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা জেলেনস্কির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

জেলেনস্কি গত বুধবার (২১ ডিসেম্বর) পোল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্রে যান। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এটি জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেন তিনি। ভাষণে তিনি বলেন, ‘ইউক্রেন বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, আত্মসমর্পণ করবে না।’

জেলেনস্কির ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একটি নতুন ১৮৫ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজের অধীনে ওয়াশিংটন ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page