October 3, 2026, 11:13 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির দাবিতে গাজায় আমেরিকান ইহুদিদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কংগ্রেসে বিক্ষোভ করেছেন কয়েকশ আমেরিকান ইহুদি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার জুইশ ভয়েস ফর পিস সংগঠনের সদস্যরা কংগ্রেসের ভেতরে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় সেখানে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু যোগ দিয়েছিলেন।

সংগঠনটি আজ একটি পোস্ট করেছে এক্সে (সাবেক টুইটার)। সেখানে তারা বলেছে, কয়েকশ আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। সাড়ে ৩০০ জন কংগ্রেসের ভেতরে আছেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান গণহত্যা বন্ধের প্রথম উদ্যোগ। অবরুদ্ধ গাজায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি আটকা পড়ে আছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page