September 18, 2026, 2:12 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির মধ্যে চীনা ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর চীনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে।

এক আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্গঠনের অংশ হিসেবে চীন থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে ইরান। গত ২৪ জুন যুদ্ধবিরতির পরই এই চালান পৌঁছে দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইরান চীনকে তেল দিয়ে মূল্য পরিশোধ করছে। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মে মাসে ইরানের ৯০ শতাংশ জ্বালানি রফতানিই গেছে চীনে।

চীন ও ইরানের মধ্যে এই সামরিক সহযোগিতা তাদের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কেরই প্রমাণ। যদিও ইসরাইল-যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের সময় চীন সরাসরি সহায়তা দেয়নি, তবুও এ ধরণের প্রযুক্তিগত সহায়তা আঞ্চলিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এইচকিউ-৯বি একটি চীনা লং রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, যা স্টেলথ যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল ও হাই-স্পিড টার্গেট ধ্বংসে সক্ষম বলে দাবি করা হয়। তবে এটি এখনো বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়নি। চীন ইতিমধ্যেই এই প্রযুক্তি পাকিস্তান ও মিশরের কাছেও রপ্তানি করেছে।

ইরান বর্তমানে রাশিয়ার এস-৩০০ ও নিজস্ব তৈরি বাভার-৩৭৩ ব্যবহার করছে। তবে এসব সিস্টেম যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ জেট প্রতিরোধে কতটা কার্যকর, সে বিষয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে সন্দেহ রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page