September 29, 2026, 8:46 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি ; বাইডেনের মন্তব্য ‘অপরিপক্ক’ : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন হয়ে পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে ‘অপরিপক্ক’ বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনেই বাইডেন এ মন্তব্য করেছেন।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “যুদ্ধবিরতির প্রধান বিষয়গুলো বিশেষ করে গাজা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি এখনও স্পষ্ট হয়নি; এবং এটি সম্ভাব্য চুক্তির পথে অন্তরায় হয়ে রয়েছে।”

প্রেসিডেন্ট বাইডেন সোমবার দাবি করেছিলেন, প্যারিস আলোচনা অনেকদূর এগিয়ে গেছে এবং আগামী ৪ মার্চের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ৪০ জন ইসরাইলি পণবন্দির মুক্তির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরাইল। আর এই এই চুক্তির আওতায় ৪০ দিনের যুদ্ধবিরতি হতে পারে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরাইল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পরিকল্পনার কথা জানা গেছে। সম্ভাব্য চুক্তির আওতায় বাস্তুচ্যুত গাজার অধিবাসীদের ক্রমান্বয়ে উত্তর গাজায় ফিরতে দেয়ার বিষয়েও রাজি হয়েছে দখলদার ইসরাইল।

কিন্তু হামাস বলছে, প্যারিস প্রস্তাবে তাদের প্রধান দাবিগুলো মানা হয়নি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান দাবি সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার।  এ সম্পর্কে লেবাননে হামাসের প্রতিনিধি ড. আহমেদ আব্দেল হাদি গতরাতে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের একটি দাবি থেকেও সরে আসবে না এবং প্যারিস প্রস্তাবে তাদের কোনো দাবি মানা হয়নি।  তিনি বলেন, ইহুদিবাদী শত্রু  যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার নামে তার হাতে তুলে দেব না।

আজকের বাংলা তারিখ



Our Like Page