September 8, 2026, 12:41 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের মধ্যে ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে জেলেনস্কির অনীহা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক আগ্রাসন। ২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে শুরু হওয়া এই আগ্রাসন কয়েক মাসের মধ্যে শেষ হবে বলে অনেকে আশাপ্রকাশ করলেও আপাতত এই যুদ্ধের অবসান এখনও দৃষ্টিসীমার বাইরে।

এর মধ্যে ঘনিয়ে আসছে ইউক্রেনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তবে যুদ্ধের কারণে নির্বাচন আয়োজনে অনীহা রয়েছে খোদ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তার দাবি, এখন নির্বাচনের সঠিক সময় নয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশটির নেতাদের মধ্যে বিতর্কের মাঝেই ভোট আয়োজনে অনীহা প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি বলেছেন, বর্তমান সময়টি নির্বাচনের সঠিক সময় বলে তিনি বিশ্বাস করেন না।

এএফপি বলছে, আগামী বসন্তে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনসহ সমস্ত নির্বাচন সামরিক আইনের অধীনে বাতিল করা হয়েছে। মূলত গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনে সামরিক আইন কার্যকর রয়েছে।

সোমবার জেলেনস্কি নিজের দৈনিক ভাষণে বলেন, ‘আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে, এখন প্রতিরক্ষার সময়, যুদ্ধের সময়। যেটির ওপর রাষ্ট্র এবং জনগণের ভাগ্য নির্ভর করছে।’

তিনি বলেন, এটা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়। বিভক্ত হওয়ার সময় নয়। তার ভাষায়, ‘আমি বিশ্বাস করি, এখন নির্বাচনের (সঠিক) সময় নয়।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে আগামী বছর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কিনা তা ‘মূল্যায়ন’ করে দেখছেন জেলেনস্কি। তিনি সতর্ক করে সেসময় বলেন, বিদেশে বিপুল সংখ্যক ইউক্রেনীয় অবস্থান করায় এবং ফ্রন্টে যুদ্ধরত সৈন্যদের কারণে ভোটগ্রহণ করা কঠিন হবে।

এছাড়া ইউক্রেনে গত মাসে যে সংসদীয় নির্বাচন হওয়ার কথা ছিল তাও যুদ্ধের কারণে বাতিল হয়ে গেছে।

এএফপি বলছে, ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, প্রয়োজন হলে তিনি নির্বাচন আয়োজন করতে ‘প্রস্তুত’ আছেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়ার কথাও জানিয়েছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক সহযোগী ওলেক্সি আরেস্টোভিচ চলতি সপ্তাহে জেলেনস্কির বিরুদ্ধে নির্বাচনের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। এছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে ধীর গতির জন্য জেলেনস্কির সমালোচনাও করেছেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page