October 1, 2026, 9:41 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের অবস্থান ধর্মঘট অব্যাহত ; সাড়া নেই জর্ডানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্ডান সীমান্তে ইরাকি তরুণদের অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। তারা দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে জর্ডান সীমান্ত।

যুদ্ধে যেতে ইচ্ছুক এসব ইরাকি তরুণ বলেছেন, তারা ফিলিস্তিনি মানুষদের রক্ষায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে সীমান্তে এসেছেন। সীমান্ত দিয়ে তাদেরকে ফিলিস্তিনে যেতে দিতে হবে। গাজার মানুষ তথা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকেই তারা সেখানে অবস্থান করছেন। সেখানে তারা অবস্থান ধর্মঘট পালনের পাশাপাশি বিক্ষোভ করছেন।

বিশ্বের অন্যান্য স্থানের মানুষের বিক্ষোভের সঙ্গে ইরাকি তরুণদের এই বিক্ষোভের পার্থক্য হলো- সেখানে যারা গেছেন তারা সবাই যুদ্ধ করে ফিলিস্তিনিদের জন্য শহীদ হতে পূর্ণ প্রস্তুত। জর্ডান সরকার এখন পর্যন্ত তাদের আহ্বানে সাড়া দেয়নি, উল্টো গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিয়েছেন জর্ডান সরকারের সাবেক মুখপাত্র মুহাম্মাদ আল মুমেনি।

গাজায় গত ৩৪ ধরে ইসরাইলি গণহত্যা চলছে, সেখানে নির্বিচারে নারী-শিশুসহ বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে। কিন্তু আমেরিকাসহ কথিত শক্তিধর দেশগুলো ইসরাইলি এই গণহত্যায় সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page