March 5, 2026, 4:22 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে ফেরত এসেছে আরো ১০৫ বাংলাদেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরে এসেছেন আরো ১০৫ বাংলাদেশি। এসব বাংলাদেশি সেখানে আটকা পড়ে ছিলেন।

পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় বৃহস্পতিবার রাতে তারা দেশে ফিরে আসেন।

বাংলাদেশ সরকারের ভাড়া করা আমিরাত এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে ৫ ডিসেম্বর রাত ১১টায় তারা দেশে পৌঁছান।

সাম্প্রতিক এই প্রত্যাবাসনের ফলে নয়টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে এলেন মোট ৯৬৩ বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে আগতদের স্বাগত জানান।

প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে আইওএম ।

কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

লেবাননে সাম্প্রতিক বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সহিংসতার কারণে লেবানন থেকে দেশে ফেরত আসতে ইচ্ছুক সকল বাংলাদেশির প্রত্যাবাসন ব্যয় বহন করার জন্য সরকার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যারা থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page