October 1, 2026, 10:11 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

যে কোন হামলার কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন ইরানকে হুঁিশয়ার দিয়ে বলেছেন, তেহরান সংশ্লিষ্ট যে কারো হামলার জবাব যুক্তরাষ্ট্র কঠোরভাবে দেবে।
ইসরায়েল-হামাস যুদ্ধে উত্তেজনা তীব্র রূপ নেয়ার প্রেক্ষিতে ব্লিংকেন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মঙ্গলবার ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাত চায় না।
তিনি বলেন, আমরা এ যুদ্ধকে বিস্তৃতও করতে চাই না। কিন্তু ইরান কিংবা এর প্রতিনিধিদের কেউ যে কোন জায়গায় মার্কিন নাগরিকের ওপর হামলা চালালে আমরা নির্ভূলভাবে আমাদের জনগনকে সমর্থন এবং দ্রুত ও কঠোরভবে এর জবাব দেবো।
যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে জোটের অংশ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর নতুন করে হামলা চালানোর সহায়তা করার জন্যে ইরানকে অভিযুক্ত করেছে।
ইরান হামাসকে এবং লেবাননের শিয়া মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাস ইসরায়েলে হামলা চালায়। এ প্রেক্ষিতে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।
এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট-ইসরায়েল হামাস সংঘাত নিয়ে জাতিসংঘের খসড়া প্রস্তাবে ভেটো দেয়। কিন্তু জানা গেছে দেশটি এ বিষয়ে জাতিসংঘে নতুন প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনে হতাহতে সমবেদনা এবং আন্তর্জাতিক আইন মেনে সকল পক্ষের আত্মরক্ষার অধিকারের বিষয়ে সমর্থন দেয়া হবে।
এ বিষয়ে ব্লিংকেন বলেন, সম্প্রতি পরিষদের ফেলো সদস্যদের কাছ থেকে আমরা যেসব সাড়া পেয়েছি তা নতুন প্রস্তাবে অন্তর্ভূক্ত করা হবে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page