October 11, 2026, 8:35 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

যে সব দেশ থেকে বাংলাদেশের রফতানি আয় বাড়লো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিলের জন্য দেশভিত্তিক রফতানির তথ্য প্রকাশ করেছে। এই সময়ে বাংলাদেশের মোট পোশাক রফতানি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১০.৬৭% প্রবৃদ্ধিসহ ৪২.৬৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এই মোট পোশাক রফতানির মধ্যে ২১.২২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক (মোট রফতানির ৪৯.৭৮%) ইইউ বাজারে গেছে। যুক্তরাজ্যের শেয়ার ছিল ১০.৭৭% এবং মোট ৪.৫৯ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাজ্যে রফতানি করা হয়েছে; ৭.৭৩ বিলিয়ন ডলারের পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি করা হয়েছে, যা মোট রফতানির ১৮.১৪% ছিল; কানাডার শেয়ার ছিল ৩.২৬% এবং মোট ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক কানাডায় রফতানি করা হয়েছে। এছাড়া ৭.৬৯ বিলিয়ন মার্কিন ডলার রফতানি হয়েছে অপ্রচলিত বাজারে, যার ১৮.০৪% শেয়ার ছিল।

ইউরোপীয় ইউনিয়ন এই প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। কারণ এটি বাংলাদেশের পোশাক রফতানির সবচেয়ে বড় গন্তব্য, যেখানে জুলাই-মে ২০২১-২২ অর্থবছরের তুলনায় জুলাই-মে ২০২২-২৩ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৯.৯৪% এবং পোশাক রফতানি ১৯.৩০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২১.২২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। জার্মানিতে উল্লেখিত সময়ে পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের (জুলাই-মে ২০২১-২২) তুলনায় রফতানি ৭.২২% হ্রাস পেয়েছে, ৬.৫০ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ৬.০৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ফ্রান্স এবং ইতালিতে রফতানি যথাক্রমে ২.৬ বিলিয়ন মার্কিন ডলার ও ২.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌছেঁ রফতানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩.৪% এবং ৪৪.৮১%।

উল্লেখিত অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি ৫.০৭% কমেছে, ৮.১৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে হ্রাস পেয়ে ৭.৭৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রফতানি যথাক্রমে ১২.১৭% এবং ১৭.৬২% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অপ্রচলিত বাজারে বাংলাদেশের রফতানি ১৮.০৪% বৃদ্ধি পেয়েছে। প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে জাপানে ৪৫.৫০% ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে, যেখানে রাশিয়া এবং চিলিতে যথাক্রমে ২৮.৮২% এবং ১১.৭৯% ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page