July 31, 2026, 1:15 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

রংপুরের প্রণোদনার বীজ ও সার উদ্ধারের ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের গঙ্গাচড়ায় কৃষি প্রণোদনার ১৭৯ বস্তা বীজ ও সার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মহানগরীর পরশুরাম থানার পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সরকারি প্রণোদনার সার ও বীজ অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখার ঘটনায় কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি কার্যালয়ের কৃষি গুদাম থেকে ধানবীজ ও রাসানিক সার বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ১৪ বস্তা ধানবীজ (প্রতি বস্তা ১০ কেজি) ও ১২ বস্তা রাসায়নিক সার (প্রতি বস্তা ৫০ কেজি) আটক করেন। এ ঘটনায় আটক ভ্যানচালকের দেওয়া তথ্যানুযায়ী ওই দিনই অভিযান চালিয়ে ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়ি থেকে আরও ১৫৩ বস্তা ধানবীজ ও এক বস্তা পাটবীজ উদ্ধার করা হয়।

ওইদিন রাতেই কৃষি কার্যালয়ে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান বাদী হয়ে আলমগীর হোসেনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আলমগীর হোসেন পলাতক ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page