October 6, 2026, 4:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণ নামের এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিপুল চন্দ্র বর্মন রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিমে সোডাপীর গামী পাকা রাস্তার পাশে একটি ধানক্ষেতে বিপুল চন্দ্র বর্মনের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বিপুলের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশে বিপুলের চার্জার ভ্যানটিও পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের ধারণা, চার্জার ভ্যানটি ছিনিয়ে নিতে চেষ্টা করার সময় ধস্তাধস্তি হওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপুলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, ‘ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশে তার চার্জার ভ্যানও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।’



Our Like Page