November 19, 2026, 7:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রংপুরে নতুন পোশাকে ২০০ শিশুর মুখে ঈদের হাসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রংপুর জেলার ২০০ জন সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করে সাহিত্য-সংস্কৃতি-সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’। শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে রংপুরের বিভিন্ন এলাকা থেকে আসা এতিম, নিম্ন আয়ের পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়।

ঈদের আগেই নতুন পোশাক হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে শিশু-কিশোররা। রঙিন পোশাকে খুশির ঝিলিক ছিল ওদের চোখে-মুখে। তারাগঞ্জ থেকে আসা শিশু মুবিন বলে, আমার বাবা-মায়ের সামর্থ্য নেই ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার। আজকে আমি নতুন পোশাক উপহার পেয়ে আনন্দিত। ঈদের দিন নতুন জামা পরে সবার সঙ্গে ঘুরতে যাব।

নগরীর নীলকণ্ঠ থেকে আসা শিশু নূরানি বলেন, আমি নতুন পোশাক পেয়েছি। খুব ভালো লাগছে। আমি মনে মনে যে রঙের জামা পছন্দ করতাম, সেটাই আমাকে উপহার দিয়েছে। খুব খুশি আমি। মাহিগঞ্জ থেকে আসা বৃষ্টি বলেন, আমার বাবা-মা নেই। ছোট থেকেই দাদির কাছে থাকি। ঈদের দিন সবার মতো আনন্দ করতে পারি না। চাইলে পছন্দমতো জামাকাপড় নেওয়া হয় না। এবার ঈদের নতুন পোশাক পেয়ে আমি খুবই খুশি।

মুবিন, নূরানি, বৃষ্টির মতো দুই শতাধিক শিশু-কিশোরের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় নতুন পোশাক বিতরণের এ আয়োজন করে ‘ফিরেদেখা’। সংগঠনটির সাধারণ সম্পাদক কবি সাকিল মাসুদ বলেন, ঈদ একটি গুরুত্বপূর্ণ সামাজিক উৎসব। আমাদের সমাজের চারপাশে এখনও এমন অনেক মানুষ আছেন যারা আর্থিক অসচ্ছলতার কারণে ঈদ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকেন। মূলত তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে ফিরেদেখা সংগঠনের সদস্যদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এ বছর দুইশতাধিক শিশু-কিশোরদের ঈদের নতুন পোশাক উপহার দিতে পেরেছি। এরমধ্যে ১০০ ছেলেকে একটি করে শার্ট ও একটি জিন্সপ্যান্ট এবং ১০৫ জন মেয়েকে একটি করে ফ্রক উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) দেওয়ান আসিফ পেলে, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসসি খান, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, কবি এএসএম হাবিবুর রহমান, ড. শাহ সুলতান তালুকদার, নার্গিস আখতার বানু ঝর্ণা, মাহবুবা লাভীন, ময়নুল ইসলাম, ফারহানা হাসান বীথি, শফিকুল ইসলাম আবির প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের পোশাক বিতরণ উৎসবে আসা শিশু-কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধারা। এ অনুষ্ঠানে লিজা আক্তারকে জয়ী শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাকিল মাসুদ ও মাহবুবা লাভীন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page