November 2, 2026, 3:00 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

রংপুরে বাল্যবিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়ের বাবাকে জরিমানা করলেন ইউএনও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা। এ সময় মেয়ের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, ‘আমার এলাকায় এক মাদ্রাসা পড়ুয়া কিশোরী মেয়ের বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল। গোপন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করাসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করেন।’

ইউএনও জানান, শুক্রবার রাতে যে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে জনৈক সোহেল রানার মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের কিশোরী মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, বেশ ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে। খাওয়া-দাওয়ার আয়োজন চলছে। দুই শতাধিক নারী-পুরুষকে নিমন্ত্রণ জানানো হয়েছে। পরে তাৎক্ষণিক বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, এ সময় কিশোরী মেয়ের বাবা সোহেল রানা তার মেয়েকে এত কম বয়সে বিয়ে দেওয়া ঠিক হয়নি বলে ভুল স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোহেল রানাকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page