September 30, 2026, 12:52 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রংপুর-৩ আসনে জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের রাণী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রাণী।

এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে প্রায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের সদস্যকে সঙ্গে নিয়ে রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে গত ২১ নভেম্বর মনোনয়ন ফরম তুলেছিলেন রানি।

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর ইসলাম আনোয়ারা ইসলাম রাণীর মনোনয়ন ফরম জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন জমা শেষে রাণী জানান, রংপুর অঞ্চলের মানুষের কথা বলার মতো নেতা আমরা দেখিনি। এ অঞ্চলের মহাপরিকল্পনা বাস্তবায়ন করারও কেউ নেই। আমাদের অধিকার নিয়েও কেউ কথা বলে না। আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। নির্বাচনে জিতলে সবার অধিকার নিয়ে কাজ করব।

জানা গেছে, রংপুর সদরের নুরপুরে জন্ম নেওয়া রাণী রংপুর সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন।

রংপুর সদরের সামছুল হক জানান, আমরা সাধারণত দেখি তৃতীয় লিঙ্গের মানুষজন রাস্তায় রাস্তায় ও মানুষের বাসা বাড়িতে গিয়ে টাকা নেয়। কিন্তু ভোটে দাঁড়াবে এটা বিস্ময়কর, তাও আবার জাতীয় নির্বাচন। তবুও তার জন্য শুভকামনা।

আরিফুল ইসলাম নামে আরেকজন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষগুলো সমাজে অবহেলিত ও বঞ্চিত। তারা যদি জনপ্রতিনিধি হয় তবে সেটা অবশ্যই ভালো খবর। আমি চাই রাণী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হোক।

রংপুর-৩ আসনে জিএম কাদের ছাড়াও আওয়ামী লীগের তুষার কান্তি মন্ডলসহ ১০ জন মনোনয়নপত্র নিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page