August 28, 2026, 3:12 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

রবি মৌসুমে নাটোরে কৃষি প্রণোদনা প্রদান শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রবি মৌসুমে নাটোরের লালপুরে সাত হাজার ৭২০ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্ এবং উপকারভোগী কৃষকবৃন্দ।

প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের এক বিঘা করে জমিতে আবাদের জন্য প্রয়োজনীয় গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারি ডালের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page