October 6, 2026, 6:05 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবার পেল খাদ্য সামগ্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক রিলিফ ইউএসএ এবং ওসমান কনসালটিং ইউকের অর্থায়নে সোশ্যাল এইড এই আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ পরিবারের প্রতিনিধিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ।

প্রতিটি পরিবারের জন্য একটি করে প্যাকেজে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ২৫ কেজি,  মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, সেমাই ৪০ গ্রাম, গুড়া দুধ ১ কেজি ও  ৩০টি মুরগির ডিম। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।

খাদ্য সামগ্রী পেয়ে অসহায় নিলুফা বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি। এখন এসব খাদ্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেক কমবে। এই খাবারে শুধু রোজার মাসই না, ঈদের পরও কিছুদিন চলবে।

চা বিক্রেতা আকবর হোসেন বলেন, চা বিক্রি করে কোনোরকম জীবিকা নির্বাহ করি। রমজানে চা বেচা বিক্রি কম হয়। যেসব খাদ্য সামগ্রী পেলাম তাতে পরিবারের সবাই আনন্দের সাথে বাকি রোজা ও ঈদ করতে পারবো।

অনুষ্ঠানে সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ওসমান কনসালটিং ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানজিল জে আহমেদ, সোশ্যাল এইডের ফিন্যান্স এ্যান্ড এডমিনিস্ট্রেশন-এর পরিচালক মোহাম্মদ আলী, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট-এর পরিচালক ইসাহাক মিয়া ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।

 

 



Our Like Page