October 13, 2026, 2:08 pm
শিরোনামঃ
৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী 
এইমাত্রপাওয়াঃ

রসায়নে নোবেল পেলেন তিন গবেষক

মুঙ্গি জি বাওয়েন্দি (বাঁয়ে), লুইস ই ব্রুস (মাঝে), অ্যালেক্সি আই একিমোভ (ডানে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৩ সালের জন্য রসায়নে নোবেল বিজয়ী হয়েছেন তিন গবেষক। বুধবার (৪ অক্টোবর) এই পুরস্কারের জন্য বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫০ এর দিকে তাদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা হলেন– ফরাসি রসায়নবিদ মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রেখেছেন তারা। ফলে এই সম্মানজনক পুরষ্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে।

তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে এবারের নোবেল বিজয়ীদের নাম ফাঁস হয়ে যায়। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। কিন্তু বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেয় সংশ্লিষ্ট মহল। কিন্তু পৌনে ৪টায়  ঘোষিত বিজয়ীদের নামের তালিকার সঙ্গে ফাঁস হওয়া তালিকা মিলে যায়। এ প্রসঙ্গে নোবেল কমিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২২ সালে রসায়নে নোবেল বিজয়ী হন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর. বেরতোজ্জি, ডেনমার্কের মর্টেন মেলডাল এবং যুক্তরাষ্ট্রের কে. ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ২০০১ সালেও রসায়নে নোবেল বিজয়ী হন কে. ব্যারি শার্পলেস।

আগের দিন মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী। পরমাণু ও অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (২ অক্টোবর) থেকে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে অবদান রাখায় পুরস্কারটি জিতছেন কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যান। কোভিড-১৯-এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী।

আগামীকাল ৬ অক্টোবর সাহিতে অবদান রাখায় ঘোষণা করা হবে নোবেলজয়ীর নাম। ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page