August 14, 2026, 2:54 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাখাইনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করছি : চীনের রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত বন্ধ করে অস্ত্রবিরতির জন্য চীন মধ্যস্থতা করছে। রাখাইনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠা হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবার আলোচনার পথ সুগম হবে।

রোববার (২৮ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের এ তথ্য জানান।

ইয়াও ওয়েন বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে।

রাখাইনের সংঘাতময় পরিস্থিতি প্রত্যাবাসনে বাধা সৃষ্টি করছে কি না, তা জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি ও প্রত্যাবাসন নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাও জানি, প্রত্যাবাসন এখন কিছুটা সমস্যার মুখে পড়েছে।

চীনের মধ্যস্থতায় মিয়ানমারের তিনটি গোষ্ঠীর সঙ্গে সামরিক জান্তার অস্ত্রবিরতির প্রসঙ্গ টেনে চীনের রাষ্ট্রদূত বলেন, আমাদের অবশ্যই চীনের মধ্যস্থতায় মিয়ানমার সরকারের তিনটি অস্ত্রবিরতির বিষয় মনে রাখতে হবে। আমরা রাখাইনেও অস্ত্রবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা আশা করি, রাখাইনে অস্ত্রবিরতি হলে তা রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা আবার শুরুর পথ সুগম করবে এবং তা সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

ইয়াও ওয়েন বলেন, চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনার প্রক্রিয়ায় আস্থাশীল থাকা উচিত।

বাংলাদেশের সঙ্গে তিস্তা প্রকল্পের অগ্রগতি জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা বাংলাদেশের কাছ থেকে ফিরতি প্রস্তাবের অপেক্ষায় আছি। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page