August 7, 2026, 8:20 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটিতে এনজিও কর্মী হত্যা ; বিচারের দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিস্তির টাকা চাওয়ায় বেসরকারি সংস্থার কর্মী চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলার সচেতন সমাজ ও ‘পদক্ষেপ’ এনজিওর কর্মীরা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চম্পা চাকমাকে হত্যার প্রতিবাদে ও খুনিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে শনিবার (১১ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চম্পা চাকমাকে হত্যা করেছে এনামুল হক নামে একজন পেশাদার খুনী। সিসি টিভি ফুটেজে তা স্পষ্ট তা দেখা গেছে কিন্তু হত্যাকাণ্ডের ৭ দিন পরেও তাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে আমরা হতাশ। তথ্য প্রযুক্তির এই যুগে অপরাধী ধরতে কেন এত বিলম্ব হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, তবলছড়ি মহিলা পদক্ষেপ ব্রাঞ্চের ম্যানেজার রাশেদা ইসলাম, রাঙামাটি সদরের পদক্ষেপ ম্যানেজার মো. হাসান আলী, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, ছাত্র নেতা সুমন চাকমা, শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা, মিলন চাকমা প্রমুখ।

উল্লেখ্য, রোববার (৫ মার্চ) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকার এইচ এ প্লাজা থেকে অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন চম্পাসহ তার এক সহকর্মী। কিস্তির টাকা চাওয়ার জেরে আসামি এনামুল হকের সঙ্গে চম্পার বাগবিতণ্ডা হলে এক পর্যায়ে ছুরি দিয়ে তার শ্বাসনালী বরাবর আঘাত করে পালিয়ে যায় এনামুল। এতে ঘটনাস্থলে মারা যান চম্পা চাকমা। তিনি পদক্ষেপ এনজিও-র হোসেনাবাদ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি রাঙামাটির বন্দুকভাঙ্গা এলাকায়। এই ঘটনায় চম্পার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে এনামুল হককে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page