August 19, 2026, 11:58 am
শিরোনামঃ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিজিবির মানবিক সহায়তা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম হরিণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছে বিজিবি।

বিজিবি ছোট হরিণার পক্ষ থেকে আজ সোমবার সকালে উপজেলার ছোট হরিণায় এসব সহায়তা প্রদান করা হয়। তাদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী আগুনে ক্ষতিগ্রস্ত সমর কান্তি চাকমাকে তার পুড়ে যাওয়া বসতবাড়ি নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী প্রদান করেন। এছাড়া পরিবারের জন্য শীতবস্ত্র (কম্বল) এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার দুর্গম জিরারখামার বিজিবি ক্যাম্পের আওতাধীন সমর কান্তি চাকমার বসতবাড়িতে রান্নার চুলা থেকে আগুন লাগে। এত সমর কান্তি চাকমার বসতবাড়ি সম্পূর্ণ ভূস্মিভূত হয়ে যায়। ফলে তার পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় এবং এক কাপড়ে তীব্র শীতে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছিল। এ অবস্থায় জিরারখামার বিজিবি ক্যাম্প তাদের পাশে দাঁড়ায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page