October 13, 2026, 5:24 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটি জেলায় বিশেষ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আজ দিনব্যাপী এক কর্মশালা চলছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সকাল ১০টায় জেলা পর্যটন কর্পোরেশনের কনফারেন্স হলে কর্মশালার উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী,জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, জুরছড়ি উপজেলার বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করা হয় এবং পুরো পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে এবং এই ধারা অব্যাহত রয়েছে।
কর্মশালায় জেলার উন্নয়ন পরিকল্পনার ধারণাপত্র বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।
কর্মশালায় জেলা পরিষদ সদস্য, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page