April 4, 2026, 5:38 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রিপুরা জনগোষ্ঠীর কল্যাণে  জেলায় আজ   ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় শহরের গর্জনতলীতে ত্রিপুরা  কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি।
জেলা ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  এ সময় উপস্থিত   ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা,জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন  প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে  দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবারত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের মানুষকে ভালবাসেন বলেই সমতলের মতো  পার্বত্য চট্টগ্রামেও সমভাবে প্রতিটি সেক্টরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা পরিষদের অর্থায়নে  প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাস নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page