March 10, 2026, 10:12 am
শিরোনামঃ
হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে নব নির্মিত সংযোগ সেতুর উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটি জেলা শহরের  কালিন্দীপুর-হ্যাচারী-সুখী নীলগঞ্জ এলাকায় নবনির্মিত সংযোগ সেতুর উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টায় শহরের কালিন্দীপুর হ্যাচারী এলাকায় এ সেতুর আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা  পরিষদের অর্থায়নে প্রায় ১২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২২৬ মিটার দৈর্ঘ্য এবং ৫.১ মিটার প্রস্থে নির্মিত নতুন  এ সেতুটির  উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, আশীষ দাশ গুপ্ত, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page