September 28, 2026, 7:27 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাঙ্গামাটি,তে সেনাবাহিনীর পক্ষ থেকে এতিম ও অসহায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে আজ রোববার সকালে শহরের বনরুপা এলাকার উত্তর ফরেস্ট কলোনি তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।

মাদ্রাসার পরিচালক মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক রমজান উদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page