September 28, 2026, 7:27 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান  প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির কাউখালী উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীত বস্ত্র, দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও  সদর জোনের আয়োজনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ রোববার সকালে  ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি  প্রাথমিক  বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি  রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মদ নাজমুল হক।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো. একরামুল রাহাত,স্থানীয় ইউপি মেম্বার মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা,পুর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, হারাঙী বহুমুথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বলেন , সেনাবাহিনী  পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন,  পাহাড়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যহত করাসহ এখানে  বসবাসরত  সাধারন মানুষের উন্নয়নকে  পিছিয়ে রেখেছে এখানকার আঞ্চলিক কিছু স্বশস্ত্র সংগঠন। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সহযোগিতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি এলাকায় ২শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুটি স্কুল ও আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page