November 8, 2026, 5:22 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে হতদরিদ্র মানুষের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির লংগদু উপজেলায় বসবাসরত দুই শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্রসহ বিতরণ করেছে সেনাবাহিনী লংগদু জোন।

আজ বুধবার সকালে লংগদুতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের হেলিপ্যাড মাঠে দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে কম্বল, জ্যাকেট ও প্যান্টসহ মানবিক সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সময় জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী এ অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শীতবস্ত্রসহ মানবিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যরা।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page