March 31, 2026, 7:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটির ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ রাঙ্গামাটির ছয় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদে কাপ্তাইয়ে মানববন্ধন করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টায় কাপ্তাই উপজেলা সদর উপজেলার বড়ইছড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার সংবাদকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সচেতন নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় মানববন্ধনে রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি মো. আজগর খান, সাংবাদিক অর্ণব মল্লিক, সংগঠক আদনান সরোয়ার, নালন্দা বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভান্তে, সংস্কৃতিকর্মী বসুদেব, জয়নাল আবেদীন, তৃষা, বৃষ্টি আক্তার, সামাউ মারমা, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইমতিয়াজ, সুমনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার পাশাপাশি রাঙ্গামাটির ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এছাড়া সত্য সংবাদ প্রকাশে যেন সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা পান এবং ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানির শিকার হতে না হয় সেজন্য সবার সহযোগিতা ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন রাঙ্গামাটির সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক অনিবার্ণ শাহরিয়ার, জাগো নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি সাইফুল উদ্দীন, দীপ্ত টেলিভিশনের সাংবাদিক বায়েজিদ আহমদ, টিবিএসের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম এবং দৈনিক বণিক বার্তার রাঙ্গামাটি প্রতিনিধি প্রান্ত রনিকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামিও রয়েছে এই মামলায়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page