October 5, 2026, 6:57 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাজধধানীতে ডিবি অফিসার পরিচয়ে প্রতারণা করতেন পাংশার বাটুল মফিজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার গুলশান থানার ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার সময় মো. শামসুর রহমান মফিজ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার।

গ্রেপ্তার শামসুর রহমান মফিজ পাংশা উপজেলার শর ঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামের মো.হারেজ মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২১ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে সোহেল রানা নামে এক ব্যক্তিকে ফোন দিয়ে গুলশান ডিবির একজন কর্মকর্তা বলে পরিচয় দেন মফিজ। তিনি সোহেল রানাকে জানান- তার (সোহেল) নামে অজ্ঞাত মার্ডার মামলা হয়েছে। মামলার দায় থেকে রক্ষা পেতে ২০ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে মামলাটি গুলশান থানা থেকে পাংশা থানায় ট্রান্সফার করা হবে। এরপর সোহেল টাকা না দেওয়ায় ওই দিন রাত সাড়ে ৯টার সময় মফিজ অন্য একটি মোবাইল নম্বর থেকে সোহেলের মোবাইলে পুনরায় ফোন করে নিজেকে পাংশা থানার অফিসার পরিচয় দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে পর দিন পাংশা থানা পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে বলে জানানো হয়।

এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড হয়। অভিযোগ পাওয়ার পর পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি মফিজকে গতকাল কৌশলে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার ঘটনা স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার বলেন, আসামির বিরুদ্ধে পূর্বেও কুষ্টিয়া সদর থানায় প্রতারণার মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



Our Like Page