October 30, 2026, 3:23 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ৯৯৯-এ কল পেয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার করল পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর তেজগাঁও থেকে বিদেশগামী এক ব্যক্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. রাজু ও মো. নাজমুল।

বুধবার(২৭ মার্চ) সকালে তেজগাঁও থানার বিজয় সরণি মোড়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার ছিনতাইকারী। উভয়ের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রাজু একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তারা মূলত নিম্নবিত্ত বিদেশগামী যাত্রীদের টার্গেট করত। যারা শ্রমিক হিসেবে কাজের জন্য মধ্যপ্রাচ্যে যান তারাই এদের মূল টার্গেট। এসব মানুষ সাধারণত সহজ-সরল হয়ে থাকেন। তাই তারা আসার সঙ্গে সঙ্গে প্রথমে তাদের পুলিশ পরিচয়ে আটকাত রাজু ও নাজমুল। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত। এই ছিনতাইকারী চক্রটি সাধারণত ৫০০ বা ১০০০ এমন স্বল্প পরিমাণ টাকা ছিনতাই করত। এর কারণ অল্প টাকা ছিনতাই করলে ভুক্তভোগীরা আর অভিযোগ করত না।

ওসি মোহাম্মদ মহসিন আরও জানান, আজ সকালে আল আমিন নামে একজন সৌদি আরবগামী ব্যক্তি মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় আসেন। এ সময় পুলিশ পরিচয়ে তাকে একটি সিএনজিতে তোলে রাজু ও নাজমুল। পরে তার কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এসময় আল আমিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে তেজগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page