March 16, 2026, 3:59 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এগিয়ে আসার আহ্বান মানবাধিকার কমিশনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এখানে প্রায় দুই থেকে তিন হাজার দোকান। সব পুড়ে গেছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য আমরা সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই দেখি এ ধরনের ঘটনায় তদন্ত হয়, প্রতিবেদন জমা হয় কিন্তু প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয় না। আমরা মনে করি, সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও যাদের গাফিলতির কারণে এমন অগ্নিকাণ্ড হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page