April 12, 2026, 3:01 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর পল্লবীতে পুলিশের ওপর হামলা মামলায় ছয় ডাকাত দুই দিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর পল্লবী থানাধীন কাঁচা বাজার এলাকায় পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানের উপর হামলার ঘটনায় করা মামলায় ছয় ডাকাতের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডের আদেশ হওয়া আসামিরা হলেন-আল আমিন (৩৬), আল আমিন (২৯), মো. রাজিব (৩৬), মো. বাবলু (৩৫), মো. ফারুখ (৩৩), সুমন (১৯)।

তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১২ জুন পল্লবী থানাধীন কাঁচা বাজারে বাজার করতে যান ঈদের ছুটিতে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরিদপুরে জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান।

ওই দিন সকাল সাড়ে ১০ টায় মাংসের দোকানের সামনে পৌঁছালে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রসহ তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে মারধর করে তাঁর সঙ্গে থাকা মোবাইল, ঘড়ি, স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ মোট ১ লাখ ৪৬ হাজার টাকার ডাকাতি করে নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার দিন হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা শেষে ৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করে ভুক্তভোগী পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। মামলার পর গতকাল পল্লবীর কাঁচা বাজার থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page