September 12, 2026, 4:41 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব নিয়ে মিথ্যা তথ্য প্রচারে অধিকারের দু’জনের ২ বছর কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তাঁদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। এটা তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলা।

রায় ঘোষণার পর অধিকারের আদিলুর রহমান খান এবং এএসএম নাসির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম। তিনি রায়ে অসন্তুষ্টি প্রকাশ করলেও সাজা বৃদ্ধির জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে জানান।

অপরদিকে আদিলুরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া। রায়ের পর তিনি বলেন, ‘আদিলুর ও এলান বিচারিক আদালত থেকে ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।’

মামলার রায় পর্যবেক্ষণ করতে বিভিন্ন দেশের দূতাবাস ও দেশি-বিদেশি গণমাধ্যম উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দও।

এর আগে গত ৩১ আগস্ট মামলার যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। মামলার উভয় আসামিই জামিনে রয়েছেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর অবরোধ করে রাখা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরানোর অভিযানে ৬১ জন নিহত হওয়ার দাবি করেছিল আদিলুরের সংগঠন অধিকার।

হেফাজতকাণ্ডে তথ্য বিকৃতির অভিযোগে ওই বছরের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডিবির তৎকালীন এসআই আশরাফুল ইসলাম। পরে ১০ আগস্ট রাতে আদিলুরকে গ্রেপ্তার করা হয়। দুমাস পর কারাবন্দি থেকে জামিনে মুক্তি পান তিনি।

সাধারণ ডায়েরির তদন্ত শেষে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে অভিযোগপত্র দেন এসআই আশরাফুল। পরদিন মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ১১ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page