September 29, 2026, 11:42 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজনৈতিক সংকটের কারণে সংসদ ভেঙ্গে দিয়েছে কুয়েত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুয়েতে গত ডিসেম্বর নতুন আমির দায়িত্ব গ্রহণ করা সত্ত্বেও মন্ত্রিপরিষদ মন্ত্রী এবং আইনপ্রণেতাদের মধ্যে দীর্ঘ অচলাবস্থার কারণে দেশটি বৃহস্পতিবার সংসদ ভেঙ্গে দিয়েছে। খবর এএফপি’র।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা পরিবেশিত খবরে বলা হয়, মন্ত্রিপরিষদ অনুমোদিত প্রধানমন্ত্রীর একটি প্রস্তাবের পর গত জুনে নির্বাচিত জাতীয় পরিষদ ভেঙ্গে দিতে একটি ‘রাজকীয় আদেশ জারি করা হয়।’
কুনা পরিবেশিত ওই রাজকীয় আদেশে সাংবিধানিক লঙ্ঘনের জন্য সংসদকে অভিযুক্ত করা হয়। এছাড়া ‘আপত্তিকর এবং অশালীন’ ভাষা ব্যবহার করার জন্যও সংসদকে দায়ী করা হয়।
বুধবার একজন সংসদ সদস্যের বক্তব্যের আপত্তি জানিয়ে মন্ত্রীরা সংসদ অধিবেশন বর্জন করার পর এমন ঘোষণা আসলো।
আব্দুল করিম আল-কান্দারির বক্তব্যে দেশটির নতুন আমির শেখ মেশাল আল-আহমেদ আল-সাবাহ’র মন্ত্রিসভা ও সংসদের সমালোচনার কথা উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিসভার সদস্যরা ওই বক্তব্যকে আমিরকে অপমান হিসেবে ব্যাখ্যা করেছেন। আমির গত ডিসেম্বর মাসে তার উদ্বোধনী ভাষণে দেশের নির্বাহী ও আইনসভা শাখার উন্নতির দাবি করেছিলেন।
১৯৬২ সাল থেকে কুয়েতে সংসদীয় ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও ক্ষমতাসীন আল-তসাবাহ পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত নির্বাচিত আইনপ্রণেতা এবং মন্ত্রিপরিষদের মধ্যে বারবার অচলাবস্থা সৃষ্টি হতে দেখা যায়। আর এ পরিবার দেশটির রাজনৈতিক অঙ্গনে তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page